মালদার গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ বুধবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে চৌরিঅনন্তপুর এলাকায় হানা দেয়। সেখানে হানা দিয়ে পুলিশ একটি আম বাগান থেকে ছয় জন জুয়াড়িকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে পুলিশ উদ্ধার করে দুই হাজার আটশো টাকার বোর্ডমানি। জানা গেছে ধৃতদের নাম, বিশ্বজিৎ সিং, বাবুল সরকার, মাখন মণ্ডল, সহিমুদ্দিন সেখ, দিলিপ মণ্ডল, ইসলাম সেখ। এদের প্রত্যেকের বাড়ি গোলাপগঞ্জের বিভিন্ন এলাকায়। ধৃতদের বৃহস্পতিবার মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ।
মালদা